মিক্স সবজি পরোটা বানানোর সহজ উপায়
উপকরণ:-আটা, ডিম,বাঁধাকপি কুচি,পিঁয়াজ কুচি,গাজর গ্রেড করা,কাঁচালঙ্কা কুচি,গোলমরিচ গুঁড়ো,পরিমান মত নুন ও চিনি,সাদা তেল।প্রণালী:-একটা বোলে এক কাপ আটা নিতে হবে এবার ওর মধ্যে একে একে বাঁধাকপি কুচি,পিঁয়াজ কুচি,গাজর গ্রেড করা,কাঁচালঙ্কা কুচি,একটা ডিম,পরিমান মত নুন ,চিনি ও গোলমরিচ গুঁড়ো,দু চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করে পরিমান মত জল দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে।ব্যাটার টা খুব পাতলা বা ঘন হবে না।এবার একটা প্যানে অল্প তেল দিয়ে গরম হলে পরিমান মত ব্যাটার টিয়ে গোলারুটির মত গোল করে দিতে হবে।এই ভাবে দু দিক টা ভেজে নিলেই রেডি মিক্স সবজি পরোটা।
![]() |
| Mixed Vegetable Paratha |

0 Comments