বাচ্চাদের টিফিন তৈরির সহজ রেসিপি পটেটো প্যানকেক
মায়েদের কাছে খুবই চিন্তার বিষয় সকাল হলেই বাচ্চা কে টিফিনে কি দেব।প্রত্যেক দিন রুটি, পরোটা, কেক,বিস্কুট এ তো একঘেয়ে হয়ে গেছে।বাচ্চাও খেতে চায় না।কি বানাবো এটাই ভাবেন ? সকালে হাতে বেশি সময়ও থাকে না । খুব সহজেই ও তাড়াতাড়ি কি করা যায়? আবার বানালেই হলো না বাচ্চাও আনন্দ করে খাবে । মানে বাচ্চার মুখে ভালো লাগতে হবে । তাহলে বানাবো কি ? আচ্ছা এই রকম খাবার বানালে কেমন হয় যেটা ছোটদের মুখে ভালো লাগবে আবার পেটও ভরবে।তাহলে চলুন বানিয়ে ফেলুন খুব সহজেই ও তাড়াতাড়ি পটেটো প্যানকেক (Potato Pancake).![]() |
| Potato Pancake Recipe |
পটেটো প্যানকেক / আলুর প্যানকেক বানাতে কি কি লাগবে ?
Best Potato Pancake Recipe
উপকরণ:- হাফ কাপ ময়দা,হাফ কাপ আটা, একটা ডিম, একটা বড় সাইজের আলু , একটা বড় পিয়াঁজ, ধনে পাতা, হলুদ গুঁড়ো, এক টুকরো আদা, নুন,চিনি, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সাদা তেল।
তা হলে চলুন আমরা বানিয়ে ফেলি চট জলদি টিফিন পটেটো প্যানকেক
![]() |
| easy potato pancakes |
প্রণালী:- Potato Pan Cake (পটেটো প্যানকেক) বানাতে প্রথমে আলুর খোলা ছাড়িয়ে গ্রেড করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন।পিঁয়াজ ও আদা একেবারে ছোটো ছোটো করে কেটে নিন।কাঁচালঙ্কা ও ধনে পাতা মিহি করে কেটে রাখুন।এবার একটা বড় বোলে ময়দা ও আটা দিন তার মধ্যে একে একে গ্রেড করে রাখা আলু ,মিহি করে কাটা পিঁয়াজ ও আদা, ডিম ফাটিয়ে দিন,হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো দিন ,হলুদ দিলে রং টা ভালো আসে ।
পরিমান মত নুন ও চিনি দিন,সাদা তেল এক চামচ দিন,ধনে পাতা কুচি দিন, আর গোলমরিচ গুঁড়ো ও কাঁচালঙ্কা সেই মত দিন যত টা ঝাল আপনার বাচ্চা খায়।এই গুলো একসঙ্গে মিশিয়ে পরিমান মত জল দিয়ে গুলে নিন। ব্যটার টা গাঢ় হবে না পাতলা হবে ।

এবার প্যান অথবা চাটু গরম করে তাতে এক চামচ সাদা তেল দিয়ে চাটুর চারিধারে ভালো করে মাখিয়ে নিন।তেল গরম হলে প্রথমে অল্প ব্যাটার দিয়ে হাতা বা ছোট বাটির পিছন দিক দিয়ে ছড়িয়ে গোল করে দিন।তবে কম আঁচে করবেন না হলে পুড়ে যাবে।এক পিঠ হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দিন।
.
প্রথমে অল্প দিতে বললাম করন প্রথম টা ছিড়ে যেতে পারে, তাই প্রথম প্যানকেক টা তুলে চাটুর মধ্যে আবার এক চামচ সাদা তেল দিয়ে চাটুর চারপাশে ভালো করে মাখিয়ে নিয়ে দ্বিতীয় বার পরিমান মত ব্যাটার দিন ও গোল করে হাতা বা বাটির পিছন দিক দিয়ে চাড়িয়ে দিন।ঠিক এই ভাবে একে একে বাকি প্যানকেক গুলো করে নিন। এটা শুধু খেতেও ভালো লাগে আবার সস দিয়েও খেতে ভালো লাগে।

Tags: easy potato pancakes, পটেটো প্যানকেক
|

0 Comments