ভ্যানিলা কেক বানানোর রেসিপি
ভ্যানিলা কেক বানাতে প্রথমে একটা বোলে দুটো ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ।এরমধ্যে এক কাপ গুড়ো চিনি দিয়ে আবার ফেটাতে হবে।এবার এক কাপ ময়দা নিয়ে তার মধ্যে এক চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, অল্প নুন ভালো করে মিক্স করে ফেটিয়ে রাখা ডিম এর মধ্যে দিয়ে মিক্স করতে হবে।এরপর এক চামচ ভ্যানিলা এসেন্স ও এক কাপের একটু কম সাদা তেল অথবা বাটার দিয়ে মিক্স করলেই কেকের বাটার রেডি।এটা হ্যান্ড বেলেন্ডার অথবা মিক্সসিতে করতে পারেন।এবার ওই বাটার টা পনেরো থেকে কুড়ি মিনিট বেক করলেই রেডি ভ্যানিলা কেক।
![]() |
| ভ্যানিলা কেক রেসিপি |

0 Comments