রুই মাছের পেটির পিস চারটে নুন দিয়ে সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিন।এবার প্যান গরম করে চার চামচ সরষে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে রাখুন।এরপর জিরে ফোড়ন দিয়ে তাতে দুটো পিয়াজ কুচি করে দিন।পিয়াঁজ লাল হলে রসুন কুচি দিন।রসুনের কাঁচা গন্ধ টা চলে গেলে একটা টম্যাটো কুচি দিয়ে ভালো করে কোষতে হবে।কষা হলে মাছের পিস গুলো দিন এবং পরিমাণ মতো নুন,গোলমরিচ গুড়ো,কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি দিন।এবার মাছ গুলো ছোট ছোট কেটে ভালো করে কোষতে হবে।সব শেষে ভেজে রাখা লঙ্কাটা গুড়ো করে দিন এবং গরম মশলা গুড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি রুই মাছের ভর্তা।

0 Comments