ঘরোয়া পদ্ধতিতে weekend জলখাবার....👌

মশলা ধোসা....
প্রথমে তিন কাপ চাল ও এক কাপ কড়াইয়ের ডাল জলে ভিজিয়ে রাখতে হবে দশ থেকে এগারো ঘন্টা।ভেজে গেলে একে বারে মিহি করে মিক্সসিতে পেস্ট করে নিতে হবে।এবার ওই মিষণ টা সাত ঘন্টা রেখে তারপর ওর মধ্যে পরিমান মতো নুন ও জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে তবে বাটার টা একবারে পাতলা বা টাইট না হয়।এরপর তায়াই অল্প তেল মাখিয়ে গরম করে ওই বাটার টা দিয়ে গোলা রুটি মতো করে চাড়িয়ে দিতে হবে।প্রথমে একটা দুটো ছিড়ে যাবে তারপর ভালো হবে।
মশলা জন্য আলু ও গাজর সিদ্ধ করে নিতে হবে।প্যানে তেল গরম করে গোটা সর্ষে ও ক্যারি পাতা ফোড়ন দিতে হবে।এরপর কুচনো টম্যাটো দিয়ে ভালো করে নেড়ে তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা আলু ,গাজর ও পরিমান মতো নুন দিয়ে কোষলে রেডি মশলা।এবার তায়াই হয়ে যাওয়া ধোসা টার ওপর মশলা ও পিয়াঁজ কুচি দিয়ে মুড়ে দিলেই রেডি মশলা ধোসা।

Post a Comment

0 Comments