সরষে ইলিশ......

প্রথমে ইলিশ মাছ গুলো ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রাখতে হবে।সরষে, পোস্ত, ও কাঁচালঙ্কা একসঙ্গে বেটে রাখতে হবে।তারপর প্যানে তেল গরম করে মাছ ভেজে তুলে রাখতে হবে।এবার একটা বোলে বেটে রাখা সরষে, পোস্ত, কাঁচালঙ্কার পেস্ট টা দিয়ে তাতে পরিমাণ মতো নুন , হলুদ ও জল দিয়ে গুলে প্যানে দিয়ে দিতে হবে।ওর মধ্যে কয়েক টা কাঁচালঙ্কা ও ইলিশ মাছ গুলো দিয়ে চাপা দিতে হবে।,,,,ফুটে উঠলে চাপা খুলে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি সরষে ইলিশ।👌👌☺

Post a Comment

0 Comments