উপকরণ:- ঘুগনি জন্য মটর ৩০০গ্রাম, আলু ২০০ গ্রাম, নারকেল কুচানো ১ কাপ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো,পিয়াঁজ ও রসুন কুচি,চিনি, গোটা জিরে, ধনে ,শুকনো লঙ্কা,তেল ,তেজ পাতা ও পরিমান মতো নুন।
প্রনালী:- জিরে, ধনে ও শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিন।আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কাটুন। মটর আগের দিন রাতে ভিজিয়ে ,জল থেকে তুলে সিদ্ধ করে নিন।তবে গলে না যায়।এবার কড়াই তেল দিয়ে গোটা জিরে,তেজ পাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিন।তারপর কেটে রাখা রসুন ও পিয়াঁজ দিয়ে একটু ভেজে নারকেল কুচি দিয়ে ভাজুন।একটু লাল হলে বাকি সব মশলা দিয়ে কষতে হবে।কষা হলে সিদ্ধ মটর ও আলু দিয়ে অল্প জল ও পরিমান মতো নুন দিন।আলু সিদ্ধ হয়ে গেলে নাবিয়ে ওপরে গরম মশলা ও নারকেল কুচি ছুড়িয়ে পরিবেশন করুন।

0 Comments