আলুর পরোটা......

প্রথমে ময়দা সাদা তেল ও নুন ময়েন দিয়ে জল দিয়ে মেখে রাখুন।

পুর বানানোর জন্য আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে মেখে নিন।গোটা জিরে ,জোয়ান,শুকনো লঙ্কা শুকনো খোলাই ভেজে গুঁড়ো করে রাখুন।এবার প্যানে তেল গরম করে গোটা জোয়ান ফোড়ন দিয়ে মেখে রাখা আলু দিন এবং তার সঙ্গে নুন, চিনি, ভাজা মশলা, গরম মশলা, একটু আদা গ্রেড করে দিয়ে ভালো করে কষেতে হবে।আলুটা একটু শক্ত হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন।

এবার মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে তার মধ্যে আলুর পুর ভরে গোল করে বেলে অল্প তেলে ভাজলেই রেডি আলুর পরোটা।


Post a Comment

0 Comments