একটা প্যানে জল গরম করতে দিতে হবে।এবার দুটো গোটা টম্যাটো নিয়ে তার নিচের দিকটা একটু দাগ করে রাখতে হবে।এরপর গরম জলের মধ্যে ৬টা শুকনো লঙ্কা ও ওই টম্যাটো গুলো দিয়ে সিদ্ধ করতে হবে।সিদ্ধ হলে জল থেকে তুলে টম্যাটো খোলা ছাড়িয়ে নিতে হবে।এবার পান্যে তেল গরম করে রসুন কুচি দিয়ে ভাজতে হবে ।ভাজা হলে খোলা ছাড়ানো টম্যাটো ,সিদ্ধ লঙ্কা,পরিমান মত নুন,চিনি দিয়ে কোষতে হবে।কষা হলে ওটা মিক্সিতে পেস্ট করে নিলেই রেডি মোমোর চটপটা চাটনি।


0 Comments