উপকরণ:-মুরগির মাংস ২কাপ, টকদই আধা কাপ, আদা বাটা ১চা চামচ,রসুন বাটা আধা চা চামচ,ফেসক্রিম সিকি কাপ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ,কাবাব মসলা আধা চা চামচ,নুন ১চা চামচ,মেথি গুঁড়ো সিকি চা চামচ।
প্রণালী:-মুরগির মাংস ১ইঞ্চি পরিমাণ বড় চৌকানো করে কেটে নিতে হবে।এবার ওপরের সব উপকরণ কিউব করে কেটে মুরগির মাংস এর সঙ্গে মিশিয়ে ম্যারিনেট করে রাখতে হবে আধা ঘন্টা।এবার শিকে গেঁথে কয়লার আগুনে ঝলসাতে হবে অথবা ওভেন পি হিট করে ২৫-৩০ মিনিট বেক করতে হবে।তা না হলে গ্যাসে ঝলসাতে পারেন গ্যাসে ঝলসানোও সময় মাঝে মাঝে একটু একটু করে তেল লাগিয়ে দিতে হবে।হয়ে গেলে নামানো র আগে ঘি ব্রাশ করে নামাতে হবে।

0 Comments