চিলি মানে চিলি চিকেন এটাই প্রথম মাথায় আসে তাইতো।কিন্তু চিলি অনেক রকম হয় যেমন চিলি কোপ্তা, চিলি মোমো, চিলি ফিশ।বাড়িতে লোকজন এসেছে এমন সময় যে ফ্রীজে চিকেন নেই শুধু মাছ আছে তা দিয়ে কাজ চালাতে হবে।মাছের ঝাল, ঝোল, কালিয়া এই সব খেতে খেতে কান্ত তাহলে বানিয়ে ফেলুন চিলি ফিশ। বাড়ির অতিথিও খুশি আর আপনিও খুশি।
ভাজা হয়ে গেলে ভাজা মাছ তুলে ওই তেলে কিউব করে কাটা পিয়াঁজ ও ক্যাপসিকাম দিয়ে একটু ভাজা ভাজা হলে তাতে বেশ খানিকটা টম্যাটো পেস্ট অধবা টম্যাটো সস ,লঙ্কা গুঁড়ো,চেরা কাঁচালঙ্কা ডানা ছাড়িয়েদিতে হবে, পরিমান মত সোয়া সস দিয়ে পরিমান মত জল দিতে হবে। একটা ছোট বোলে কয়েক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে গুলে ফুটন্ত গ্রেভি র মধ্যে আস্তে আস্তে দিয়ে ভালো করে নাড়তে হবে। ফুটে উঠলে ভেজে রাখা মাছ গুলো দিয়ে নামিয়ে নিলেই রেডি চিলি ফিশ।
এটা ভেটকি মাছের ও যেকোনো বড় মাছের কাঁটা ছাড়া পেটি করা যায়।
চলুন আবার দেখে নিই কি ভাবে বানাবেন চিলি ফিশ।
![]() |
| Chilli Fish Recipe Bengali Style |
Chilli Fish Recipe Bengali Style
চিলি ফিশ বানাতে প্রথমে মাছের কাঁটা ছাড়া পিস গুলো কিউব করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে তাতে রসুন বাটা, পিঁয়াজ বাটা, অল্প কাঁচালঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো,একটু সয়া সস দিয়ে ম্যারিনেট করে ১ ঘন্টা রাখতে হবে। ১ঘন্টা হয়ে গেলে পরিমান মত নুন ,কাঁচা ডিম ফাটিয়ে দিতে হবে এবং কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে গরম তেলে এক একটা মাছের পিস দিয়ে ভেজে নিতে হবে।ভাজা হয়ে গেলে ভাজা মাছ তুলে ওই তেলে কিউব করে কাটা পিয়াঁজ ও ক্যাপসিকাম দিয়ে একটু ভাজা ভাজা হলে তাতে বেশ খানিকটা টম্যাটো পেস্ট অধবা টম্যাটো সস ,লঙ্কা গুঁড়ো,চেরা কাঁচালঙ্কা ডানা ছাড়িয়েদিতে হবে, পরিমান মত সোয়া সস দিয়ে পরিমান মত জল দিতে হবে। একটা ছোট বোলে কয়েক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে গুলে ফুটন্ত গ্রেভি র মধ্যে আস্তে আস্তে দিয়ে ভালো করে নাড়তে হবে। ফুটে উঠলে ভেজে রাখা মাছ গুলো দিয়ে নামিয়ে নিলেই রেডি চিলি ফিশ।
এটা ভেটকি মাছের ও যেকোনো বড় মাছের কাঁটা ছাড়া পেটি করা যায়।

0 Comments