ছুটির দিনের নাশতায় ব্রেড পাকোড়া
বিকাল বা সন্ধ্যে হলেই মনটা কেমন কেমন করে তাই না। সেটা যদি আবার হয় বৃষ্টি ভরা সন্ধ্যে তাহলে তো আর কথাই হবে না। তখন ঠিক মনে গরম চায়ের সঙ্গে গরম গরম টা হলে ভালো হতো। কিংবা ধরুন আপনি তেলে ভাজার দোকানের সামনে দাঁড়িয়ে দেখছেন কিন্ত খেতে পারছেন না। কারন দোকানের তেলে ভাজা রোজ খাওয়া তো ঠিক নয়।তবে উপায় ? হা উপায় আছে বাড়িতে বানায় আপনি খান এবং আপনার কাছের মানুষদের খাওয়ান। তারা ভালো বললে আপনার বানানোর ইচ্ছাটা আরও একটু বেড়ে যাবে। তবে বানাবেন কি ভাবছেন? ভাবতে হবে না আমিই বলি পাকোড়া বানান হা ব্রেড পাকোড়া। খেলে পেট ভরবে শরীরও ভালো থাকবে।![]() |
| bread pakora recipe |
তাহলে দেখা যাক কি ভাবে বানাবেন ব্রেড পাকোড়া।
ব্রেড পাকোড়া বানাতে কি কি লাগবে:-
উপকরণ:-চার পিস ব্রেড ,দুইটি মাঝারি সাইজের আলু ,একটা পিঁয়াজ ,দুইটি কাঁচালঙ্কা ,ধনে পাতা ,বেসন ,গোটা গোয়ান , গোল মরিচ গুঁড়া , নুন ,হলুদ গুঁড়ো ,লঙ্কা গুঁড়ো ,সাদা তেল।
প্রণালী:- ব্রেড পাকোড়া বানাতে প্রথমে আলু সিদ্ধ করে গ্রেড করে রাখুন । পিঁয়াজ ,ধনে পাতা, কাঁচালঙ্কা কুচি কুচি করে কেটে রাখুন।
![]() |
| how to make bread pakora |
How to make Bread Pakora?
এবার একটা প্যানে দুই চামচ তেল গরম করে তাতে কেটে রাখা পিঁয়াজ কুচি দিন।পিঁয়াজ টা একটু ভাজা ভাজা হলেই গ্রেড করা আলু দিন এবং পরিমান মত নুন,গোল মরিচ গুঁড়ো ,কাঁচালঙ্কা কুচি ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়তে থাকুন ।শুকনো শুকনো হয়ে এলে নাবিয়ে রাখুন।
ব্যাটার বানানোর জন্য একটা বোলে বেসন চেকে নিন। এতে ব্যাটার অনেক ভালো হয়।এবার বেসনের মধ্যে পরিমান মত নুন ,গোল মরিচ গুঁড়ো,কাঁচালঙ্কা কুচি ,ধনে পাতা কুচি ,লঙ্কা গুঁড়ো,এক চামচ জোয়ান , অল্প হলুদ দিন।সব দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে গুলে নিন।তবে মনে রাখবেন ব্যাটার যেনো খুব পাতলা বা খুব মোটা না হয়।
পুর ও ব্যাটার তৈরি এবার পাকোড়া বানানো যাক । একপিস ব্রেড নিন ও তার উপরে আলুর পুর দিন এবং আর একটি ব্রেড তার উপর চেপে দিন।এই ভাবে আর একটি বানিয়ে নিন। প্যানে অল্প তেল দিয়ে গরম করুন তেল গরম হলে পুর ভরা ব্রেড ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে একপিট ভেজে আর একপিট ভেজে নিন।ভাজা হলে প্লেটে তুলে কেটে নিন।এবং ধনে পাতার চাটনি দিয়ে অথবা টম্যাটো সস দিয়ে পরিবেশন করুন গরম গরম ব্রেড পাকোড়া।
![]() |
| ব্রেড পাকোড়া বানানোর রেসিপি |



0 Comments