বেসনের টিক্কা মশালা কি ভাবে বানাবেন ? How to Make Besan Tikka Masala?

আমরা চিকেন টিক্কা, পনির টিক্কা খেয়েছি বা খাই তবে যারা চিকেন , পনির খায় না তারা কি টিক্কা খাবেন না ? অথবা বাড়িতে অতিথি এসেছেন বা বাড়িতে কোন সবজি নেই তা হলে কি বানাবেন ভাবছেন কি করা যায়। বাড়িতে বেসন আছে তো তা দিয়ে বানিয়ে ফেললাম বেসন টিক্কা মশালা

Besan Tikka Masala Recipe


বেসন কি :- বেসন সাধারণত দু'ধরনের হয় যেমন চলার বেসন ও মটর ডালের বেসন। বেসন হল ছোলা অথবা মটর ডাল কে গুঁড়ো করে যে পাউডার টা বের হয় সেটাই বেসন।

উপকরণ:- এক কাপ বেসন,হাফ চামচ হিং,ধনে পাতা,নুন,একটা পিঁয়াজ বাটা,আদা ও রসুন বাটা, টম্যাটো কুচি, টম্যাটো পিউরি, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, জোয়ান, জল।

চলুন তা হলে দেখে নি  বেসনের টিক্কা মশালা কি ভাবে বানাবেন ? 

How to Make Besan Tikka Masala? 


 How to Make Besan Tikka Masala
 How to Make Besan Tikka Masala

প্রণালী:- একটা বোলে এক কাপ বেসন নিয়ে তাতে পরিমান মত নুন,হাফ চামচ হিং,ধনে পাতা কুচি ,হাফ চামচ জোয়ান, এক চামচ লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো ও এক চামচ চিনি দিয়ে মিক্স করে জল দিয়ে গুলে নিয়ে রাখুন।

এবার প্যানে তেল গরম করে বেসনের মিশ্রণ টা দিয়ে ভালো করে নাড়তে থাকুন।নাড়তে নাড়তে প্যান থেকে বেসন টা উঠে আসলে তখন একটা প্লেট-এ তেল মাখিয়ে বেসন ঢেলে সমান করে রাখুন।ঠান্ডা হয়ে গেলে ছোট ছোট পিস করে কেটে অল্প তেলে ভেজে রাখুন।

টিক্কা তৈরি এবার মশালা কি ভাবে বানাবেন সে টা দেখি।

প্যানে তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিন। ফোরনের গন্ধ উঠলে পিঁয়াজ বাটা দিন। পিয়াঁজ ভাজা হলে আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে কষে টম্যাটো কুচি,টম্যাটো পিউরি দিয়ে আবার কষতে হবে।

এবার এর মধ্যে পরিমান মত  লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ,নুন ও চিনি দিয়ে ভালো করে নেড়ে ভেজে রাখা টিক্কা গুলো দিয়ে নামিয়ে নিলেই রেডি বেসন টিক্কা মশালা।

Besan Tikka Masala Recipe
Besan Tikka Masala Recipe


Post a Comment

0 Comments