কালো জিরে দিয়ে ডিম ভর্তি সর্ষে টেংরা। Sorse Tangra Recipe

মাছ ছাড়া বাঙালিয়ানা সম্পূর্ণ হয় না। তেমনি মাছ ছাড়া দুপুরের খাওয়াটাও জমে না। বাঙালিদের যে কোনো অনুষ্ঠানে যেমন ধরুন নববর্ষ থেকে শুরু করে জন্মদিন,বিয়ে বাড়ি সব কিছুতেই মাছ চাই চাই।আবার শুভ অনুষ্ঠান মানেই মাছ থাকবেই। তাই মাছকে আমরা শুভ লক্ষণ হিসাবেই ধরি।

মাছে আছে প্রোটিন। আমাদের প্রত্যেক দিন খাবার রুটিনে প্রোটিন থাকাটা জরুরি। আর আমরা যে প্রোটিন টা অনেকটাই মাছ থেকে পেয়ে থাকি।তবে রোজ রোজ এক ধরনের মাছ ভালো লাগে না ।একটু আলাদা আলাদা হলে মন্দ হয় না।

কালো জিরে দিয়ে  ডিম ভর্তি সর্ষে টেংরা


Sorse Tangra
Sorse Tangra 
ছোট মাছ খাওয়া খুব ভালো। সে রকমিই আজ একটা ছোট মাছের রান্না কথা বলবো। টেংরা মাছ খুব ভালো খেতে আবার সেটা যদি হয় ডিম ভরা তার স্বাদ টা মনে হয় অনেক টা বেড়ে যায়।ছোট টেংরা মানে যে গুলো পুকুর অথবা নদী থেকে পাওয়া যায় সেই গুলো।আজ সেই ডিম ভরা সর্ষে টেংরা কি ভাবে বানাবেন সেটা দেখি।

উপকরণ:- খুব ছোট নয় আবার খুব বড়োও না মাঝারি সাইজের পাঁচটা টেংরা মাছ,দুই চামচ কালো সর্ষে, দুই চামচ সাদা সর্ষে ,দুই চামচ পোস্ত ,পাঁচটা চেরা কাঁচালঙ্কা, লঙ্কা গুঁড়ো, কালো জিরে,হলুদ গুঁড়ো,নুন ,সর্ষের তেল,জল।

Sorse Tangra Recipe 


প্রণালী:- সর্ষে টেংরা করার জন্য প্রথমে টেংরা মাছ গুলো ভালো করে ধুয়ে নুন , হলুদ ও এক চামচ সর্ষের তেল মাখিয়ে পাঁচ মিনিট রাখুন । সর্ষের  তেল মাখালে মাছ তেলে দিলে মাছ ফাটবে না। দু রকম সর্ষে পরিমান মত জল দিয়ে বেটে নিন। সর্ষে বাটার মধ্যে আর একটু জল মিশিয়ে ছেঁকে নিন। ছেকে নিলে সর্ষের খোলা বেরিয়ে যাবে এবং খোলা ফেলে দিন ।এবার পোস্ত মধ্যে বেটে রাখা কি টা সর্ষে দিয়ে পোস্ত বেটে নিন। বেটে রাখা সর্ষে ও পোস্তর মধ্যে পরিমান মত নুন,হলুদ,লঙ্কা গুঁড়ো ও জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখুন।

এবার প্যানে সর্ষের তেল গরম করে মাছ গুলো ভালো করে দুপিঠ ভেজে তুলে রাখুন। তেল বেশি হলে দু চামচ তেল রেখে বাকি তেল তুলে নিন। গরম তেলের মধ্যে এক চামচ কালো জিরে ফোড়ন দিন এবং ফোরনের গন্ধ উঠলে গুলে রাখা সর্ষে, পোস্ত, নুন, হলুদ, লঙ্কার মিশ্রণটি দিয়ে দিন ও পরিমান মত জল দিন। জল দেওয়া হলে ভেজে রাখা মাছ গুলো ও চেরা কাঁচালঙ্কা দিয়ে চাপ দিয়ে ফুটতে দিন। ফুটে উঠলে যে ভাবে খেতে চান মানে পাতলা বা গাঢ় সেই ভাবে করে নিলেই তৈরি কালো জিরে দিয়ে সর্ষে টেংরা।


Sorse Tangra Recipe
Sorse Tangra Recipe
Tags: Sorse Tangra Recipe

Post a Comment

0 Comments