রাইস বল কি ভাবে বানাবেন। Rice Ball Recipe | How to make rice ball?

রাইস মানে কি ভাবছেন চাল । আর চাল মানেই ভাত এটাই তো ভাবছেন? কি তাই তো ।হাঁ রাইস থেকেই আমরা ভাত পাই ।তবে এই খানে একটু অন্য রকম ।

খেতে আমরা সকলেই ভালোবাসি ।তবে এখন ভালো খাবার খাব কিন্তু কম তেলে ,কম মশলা দিয়ে রান্না হতে হবে । এটা আবার কি ঝামেলা বলুন তো, কারন আমরা এখন সবাই খুব ব্যস্ত তাই। তবে এই ভাবে রান্না করা যায় না কি ? আমি বলবো হা করে যাইতো সেটাই এখন আমি বলবো।

আমি বানিয়েছি কম সময়ে ,কম তেলে ও কম মশলা দিয়ে রাইস বল

কি ভাবে খুব কম সময়ে খুব সহজে বানাবেন রাইস বল চলুন দেখে নিই।


how to make rice ball
how to make rice ball

উপকরণ:-   চালের গুঁড়ো এক কাপ, তেল পাঁচ চামচ, এক চামচ  গোটা জিরে, এক চামচ গোটা সর্ষে, এক চামচ আদা ও লঙ্কা বাটা , দুটি শুকনো লঙ্কা , এক চামচ ছোলার ডাল, এক চামচ বিউলির ডাল, পরিমান মত নুন , জল ও অল্প বেকিং পাউডার নারকেল কোড়া চার চামচ , কয়েকটি কারীপাতা।

How to make rice ball?


প্রণালী:- প্রথমে ওভেনে অল্প জল দিন ঠিক যতটা চালের গুঁড়ো মাখার জন্য দরকার। এবার জল গরম হলে দু চামচ নারকেল কোড়া ও এক চামচ তেল ,পরিমান মত নুন ,হাফ চামচ গোটা জিরে ,এক চামচ আদা ও কাঁচালঙ্কা বাটা দিন এবং জল ফুটে উঠলে চালের গুঁড়ো দিন তার পর ভালো করে নাড়ুন। জল শুকিয়ে গেলে ওভেন থেকে নামিয়ে পাঁচ মিনিট চাপা দিয়ে রাখুন ।

ঠান্ডা হলে ময়দা মাখার মত করে মেখে ছোট ছোট বল আকারে গড়ে নিন। সব বল তৈরি হলে একটা প্লেটে তেল মাখিয়ে বল গুলো রাখুন । এবার একটা পাত্রে অল্প জল দিয়ে ফুটতে দিন ও জলের মধ্যে একটা স্ট্যান্ড অথবা একটা বাটি রাখুন যেটা জলের থেকে একটু উপরে থাকবে তার মধ্যে বলের প্লেটটা বসিয়ে দিন এবং পাত্র টা ভালো করে চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ফুটতে দিন । দশ থেকে পনেরো মিনিট হয়ে গেলে নামিয়ে রাখুন ।

rice ball recipe
rice ball recipe


এবার একটি প্যানে চার চামচ তেল দিন । তার মধ্যে একচামচ গোটা সর্ষে , দুটি শুকনো লঙ্কা ,কয়েক টা কারিপাতা ,হাফ  চামচ গোটা জিরে ,হাফ চামচ ছোলার দল ও হাফ চামচ বিউড়ির ডাল ফোড়ন দিন । ফোড়নের গন্ধ উঠলে বল গুলো দিন এবং অল্প নুন দিয়ে ভেজে নিলেই তৈরি রাইস বল।


home made rice ball
home made rice ball

Post a Comment

0 Comments