পোস্তর বড়া জনপ্রিয় বাঙালি রেসিপি | Postor Bora Bengali Recipe


পোস্তর বড়া একটি জনপ্রিয় বাঙালি রেসিপি। গরম ভাতের সাথে একটু ডাল আর পোস্তর বড়া যদি থাকে তাহলে কি আর কিছু লাগে , খুব সহজেই এটি বানানো যায় , তাহলে চলুন দেখে নি উপকরণ আর প্রণালী।

Postor Bora Bengali Recipe
Postor Bora Bengali Recipe


উপকরণ :-

বড়ো টেবিল চামচ ছয় চামচ পোস্ত , চারটে গোটা কাঁচালঙ্কা , এক টেবিল চামচ বেসন , একটা মাঝারি সাইজের আলু , পরিমান মত নুন , সর্যের তেল।

প্রণালী :- 

প্রথমে গোটা পোস্ত জল দিয়ে পনেরো মিনিট ভিজিয়ে রাখুন । পনেরো মিনিট পর জল ছড়িয়ে পোস্ত ও কাঁচালঙ্কা একসঙ্গে মিশিয়ে ভালো করে বেটে নিন । পোস্ত বাটা হয়ে গেলে বেসন , কাটা আলু ও পরিমাণ মত নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন ।

পোস্তর বড়া
পোস্তর বড়া


তবে মনে রাখতে হবে  পোস্ত বাটার সময় পোস্তর মধ্যে অল্প জল দিয়ে  বাট তে হবে পোস্ত বাটাটা  টাইট হলে পোস্ত বড়া করতে সুবিধা হবে । সব কিছু মিশিয়ে নিয়ে প্যান গরম করে সর্ষের তেল দিন । তেল গরম হলে বড়ার মত করে তেলে দিয়ে ভেজে নিলেই রেডি পোস্তর বড়া।


Postor bora ki vabe banaben


Tags: Postor Bora Bengali Recipe, পোস্তর বড়া,  পোস্ত বড়া রেসিপি

Post a Comment

0 Comments