চিল্লা....
চিল্লা সম্পূর্ণ মুগের ডালের রেসিপি।রুটি,পরোটা, লুচি খেয়ে খেয়ে কান্ত তাহলে ট্রাই করুন চিল্লা।মুখের স্বাদ এর জুড়ি মেলা ভার।চলুন আজ আমরা দেখি নিন কিভাবে বানাবো চিল্লা।
চিল্লা বানাতে মুগের ডাল আগের দিন রাতে ভিজিয়ে দেব।ডাল ভিজে গেলে ভালো করে ধুয়ে নিয়ে কাঁচালঙ্কা ও আদা দিয়ে মিহি করে বেটে নেব ।বেটে নিয়ে একটা বোলে মুগডাল বাটা ,পরিমান মত নুন ও জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব একে বারে গোলারুটির মত হবে ব্যাটার টা।
এখন আমরা পুর বানাবো।পুরের জন্য আগের দিন রাতে ছোলা ও মটর ভিজিয়ে রাখব।মটর ভিজে গেলে সিদ্ধ করে রাখবো।আলু সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নেব।এবার একটা বোলে কাটা আলু,ছোলা, মটর,সরু সরু করে কাটা সশসা,পিঁয়াজ,টম্যাটো ও কাঁচালঙ্কা কুচি এবং পরিমান মত নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব।আমার পুর রেডি।
এখন চাটু গরম করে অল্প সাদা তেল দিয়ে চাটু তে মাখিয়ে অল্প অল্প ব্যাটার নিয়ে গোলা রুটির মত করে একদিক ভেজে আর একদিক অল্প করে ভেজে নেব।যে দিকটা হালকা ভেজেছি সেই দিকটায় পুর দিয়ে মুড়ে নেব।এই ভাবে একটা একটা করে করে নিলেই রেডি চিল্লা।
Tags: Moong Dal Recipe Chilla, How to make chilla, bengali food recipe chilla

1 Comments
ReplyDeletevery nice recipe. keep posting new receipe. nice job
প্রেশার কুকারে আস্ত ইলিশ